শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

লালমনিরহাট ৪লক্ষের অধিক শিশু, কিশোর ও কিশোরীকে খাওয়ানো হবে টাইফয়েড টিকা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৭৭ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎​শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় লালমনিরহাটে শুরু হতে যাচ্ছে বিশেষ টাইফয়েড টিকাদান (Typhoid Conjugate Vaccine – TCV) ক্যাম্পেইন।
‎
‎শনিবার (১১ অক্টোবর) বিকেলে জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে ‘টাইফয়েড টিকাদান’ প্রচার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মিডিয়া কর্মীদের অংশগ্রহণে ‘কনসালটেশন ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়। এর একই বিষয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। ‎​কর্মশালায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ১১৪৫টি স্থায়ী টিকাদান কেন্দ্রে একযোগে এই ভ্যাকসিন খাওয়ানো হবে। ক্যাম্পেইনে ৯ মাস বয়সী থেকে ১৫ বছরের নিচে মোট ৪ লক্ষ ১৯ হাজার ৪ শত ৯৫ জন শিশু ও কিশোর-কিশোরীকে এই ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
‎
‎​কনসালটেশন ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। তিনি টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, টাইফয়েড একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। এই ব্যাপকভিত্তিক টিকাদান কর্মসূচি সফল হলে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তিনি ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যম কর্মীদের সঠিক তথ্য প্রচারে সর্বোচ্চ সহযোগিতার আহ্বান জানান।
‎
‎​এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম ও সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম। তাঁরা টিকাদান কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের প্রস্তুতির কথা জানান। ‎​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার সৌমিক রায়। এ সময় যোগাযোগ অধিদপ্তরের (প্রচার ও সমন্বয়) পরিচালক মিজ ডালিয়া ইয়াসমিন ভারচুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন। ‎কর্মশালার সঞ্চালনার দায়িত্ব পালন করেন লালমনিরহাট সদর হাসপাতালের চিকিৎসক ডা. ইফতেখার হোসেন।
‎
​কর্মশালায় টাইফয়েড টিকার প্রয়োজনীয়তা, সুবিধা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণের কৌশল নিয়ে আলোচনা করা হয়। জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন এবং এই জনগুরুত্বপূর্ণ স্বাস্থ্য কর্মসূচির প্রচার ও সফলতায় তাদের সক্রিয় ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন।
‎

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৫,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit