বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

ফতুল্লায় ড্রামের ভেতর মিললো যুবকের মরদেহ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত স্থানে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে মো. নয়ন (৪৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে তক্কারমাঠ এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত মো. নয়ন ফতুল্লার পিলকুনি এলাকার মো. সালামের ছেলে।

ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভেতর থেকে দুই পা বিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে- অন্য কোথাও হত্যা করে মরদেহটি এখানে ফেলে রাখা হয়েছে। আমরা কিছু প্রাথমিক আলামত সংগ্রহ করেছি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, নিহতের দুইজন স্ত্রী রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার কারণে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ গুম করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে।

কিউএনবি/অনিমা/৮ অক্টোবর ২০২৫,/সকাল ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit