বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা : অভিনেতা জাহের আলভী কারাগারে নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলার রোমাঞ্চকর বর্ণনা দিলেন ইরানি পাইলটরা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম জি-৭ সম্মেলন: জেলেনস্কির কাণ্ডে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির অস্বস্তি ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

জোরপূর্বক পদত্যাগকৃত শিক্ষকদের জন্য সুখবর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : জোরপূর্বক পদত্যাগকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ শিক্ষকদের নাম ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের বেতন-ভাতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খানকে দেওয়া এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সাইয়েদ এ জেড মোরশেদ আলী চিঠিতে সই করেছেন।

চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৪ জানুয়ারির পত্রের আদেশ অনুযায়ী, জোরপূর্বক পদত্যাগকারী শিক্ষকগণের তদন্ত চলমান অবস্থায় যাদের বেতন ভাতাদি চালু করা হয়নি, সেসব শিক্ষকগণের বেতন-ভাতাদি চালু করার জন্য এ বিভাগে আবেদন করেছেন। বেতন-ভাতা বন্ধ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন মর্মে আবেদনে উল্লেখ করেছেন। ফলে তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্তপূর্বক আইন ও বিধি-বিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বেতন-ভাতা চালু করা প্রয়োজন।

এতে আরো বলা হয়, এমতাবস্থায় জোরপূর্বক পদত্যাগকৃত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের/ইএফটিতে নাম অন্তর্ভুক্তকরণসহ বেতন-ভাতা চালুকরণ এবং বেতন-ভাতা চালুকরণে অসহযোগিতা বা বাধা প্রদান করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit