শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

‎কুরআন অবমাননার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উলামাদের প্রতিবাদ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৭৭ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎পবিত্র কুরআন শরীফ অবমাননার প্রতিবাদে এবং অভিযুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে জাতীয় উলামা মাশায়েখ আইয়্যাহ্যা পরিষদ, লালমনিরহাট জেলা শাখা। ‎​মঙ্গলবার (৭অক্টোবর) বিকালে লালমনিরহাট জেলার প্রাণকেন্দ্র মিশনমোড়ে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে এ প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করা হয়।

‎​মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি আজহারুল ইসলাম, সহ-সভাপতি মুফতি ফজলুল করিম শাহারিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মুফতি মাহফুুজুর রহমান প্রমুখ। ‎​বক্তারা বলেন, পবিত্র কুরআনকে অবমাননা করে অপূর্ব পাল দেশের কোটি কোটি মুসলমান ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত হেনেছেন। এহেন জঘন্য কাজের জন্য তাকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন ধৃষ্টতা দেখানোর সাহস না পায়।

‎বক্তারা আরও বলেন, কুরআন অবমাননাকারীর প্রতি সরকারের কঠোর হওয়া উচিত এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। ‎​বক্তারা অবিলম্বে অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এ সময় জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানেরা মানববন্ধনে অংশ নেন এবং কুরআন অবমাননাকারীর কঠোর শাস্তি দাবি করে স্লোগান দেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit