মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

ধবলধোলাইয়ের বদলা নিতে শক্তিশালী দল দিল আফগানিস্তান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবি হয়েছে আফগানিস্তানের। বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি। কুড়ি ওভারের তিন ম্যাচে ধবলধোলাইয়ের শোধ পঞ্চাশ ওভারের ক্রিকেটে নিতে চায় আফগানরা। সেই লক্ষ্যে ওয়ানডেতে শক্তিশালী দলও দিয়েছে।

চোটের কারণে বাংলাদেশ সিরিজের জন্য ঘোষিত দল থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সালেম। তার বদলি হিসেবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ডেকে নিয়েছে বিলাল সামিরকে। ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরম্যান্সেরই পুরস্কারই পেয়েছেন বিলাল।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আগামীকাল ওয়ানডে সিরিজ খেলতে নামবে দুই দল। ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতেই হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। এই সিরিজের জন্য দুদিন আগেই দল দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ দল

  • মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

আফগানিস্তানের ওয়ানডে দল

  • হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলি খিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, মোহাম্মদ গাজানফার, আবদুল্লাহ আহমাদজাই, বশির আহমাদ এবং বিলাল সামি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit