শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

জয়পুরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১০৯ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১১ টায় জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহযোগিতায় জেলার গণমাধ্যম কর্মীদের নিয়ে এ ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে জয়পুরহাট  সিভিল সার্জন কার্যালয়।
কর্মশালায় টিকাদান সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন- জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ মোঃ আল মামুন, জয়পুরহাট ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক মাজেদুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের (তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়) সহকারি পরিচালক  মাসরিয়াত জাহান বর্ষা, জেলা ভারপ্রাপ্ত তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক,  সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমূখ।
কর্মশালায় বলা হয়, চলমান কর্মসূচীর আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু অথবা, প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণির সকল শিক্ষার্থীকে  (প্রায় আড়াই লাখ ) বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকাদান সফল করতে একদিকে গুজব প্রতিরোধ  অন্যদিকে এর সুফল লাভে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকার উপর বক্তারা গুরুত্বারোপ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/রাত ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit