শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেফতার

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭৪ Time View

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।‎রবিবার (৫ অক্টোবর) বিকেলে পুলিশ লালমনিরহাট সুপার মোঃ তরিকুল ইসলাম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান।জানা যায়, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম-এর দিক নির্দেশনায় এসআই মোঃ জুয়েল চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা শনিবার রাত ১টার দিকে ফুলগাছ মৌজার সোনার দিঘীর পাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় কাঁচা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করা হয়।


‎গ্রেফতারকৃতরা হলো, গাজীপুর জেলার জয়দেবপুর থানার আরে ভাই এলাকার মোঃ কালাই সিকদারের ছেলে মোঃ বেল্লাল হোসেন (৪১), ময়মনসিং জেলার তারাগন তারাকান্দা থানার গোয়ালকান্দি এলাকার মোঃ ইসাহাক মিয়ার ছেলে মোঃ অশিদ মিয়া (২৭), লালমনিরহাট জেলার গুড়া গুটি এলাকার মোঃ সাইদুল ইসলামের ছেলে মোঃ সোহাগ ইসলাম (২০)।‎এ সময় অজ্ঞাতনামা আরও ৪-৫ জন ডাকাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

‎পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে একটি লোহার হাতলযুক্ত লাল রঙের বোল্ট কাটার মেশিন, একটি গামছা, একটি লোহার পাইপ, একটি বড় সাদা কস্টেপ, একটি কাঠের হাতলযুক্ত ছোরা, একটি হাসুয়া, চারটি নাইলনের রশি, একটি আইটেল বাটন ফোন, একটি পুরাতন ব্যাটারি চালিত অটো রিকশা ও একটি নীল রঙের ছয় চাকা বিশিষ্ট পুরাতন পিকআপ ভ্যান।‎এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি নুরনবী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit