শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১১৫ Time View

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিবরাম মৌজার পালপাড়ায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে নিমাই কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ।‎রবিবার (৫ অক্টোবর) দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুন্নবী মাকে হত্যাকারী সন্তান নিমাই নামে একজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৫ অক্টোবর) গভীর রাতে নিহতের বাড়ি বড়বাড়ির শিবরাম এলাকায় এ ঘটনাটি ঘটে।নিহত নারীর নাম সুশীলা কর্মকার (৫৫)। তিনি ওই এলাকার স্বর্গীয় ভেললো কর্মকারের স্ত্রী। এ ঘটনায় তার ছেলে নিমাই কর্মকার (২৮)-এর বিরুদ্ধে মাকে ছুরি দিয়ে নির্মমভাবে হত্যার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে।

‎‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি নিমাই কর্মকারের স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে শনিবার রাতে পরিবারের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে নিমাই কর্মকার বড়বাড়ী বাজার এলাকায় গিয়ে কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে দু’একজনকে আঘাত করে।‎পরে মা সুশীলা কর্মকার ছেলেকে শান্ত করতে ঘটনাস্থলে গেলে নিমাই আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। বাড়ি ফেরার পথে হঠাৎ ছুরি দিয়ে মায়ের শরীরে একাধিক আঘাত করে সে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সুশীলাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

‎‎খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নিমাই কর্মকারকে আটক করে।‎এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুন্নবী বলেন, ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।‎এদিকে ছেলের হাতে মায়ের এমন নির্মম হত্যাকাণ্ডে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit