শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

‎লালমনিরহাটে আকস্মিক ঘূর্ণিঝড়ে শতাধিক কাঁচা পাকা ঘরবাড়ি বিধ্বস্ত, টিনের আঘাতে আহত ৩

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০৩ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের আকস্মিক ঝড়ে শতাধিক কাঁচা পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ের কবলে টিনের ঘর, বিভিন্ন গাছপালা ভেঙে পড়েছে। ঘরবাড়ি হারিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। এ সময় টিন ও ইটের আঘাতে ৩ জন আহত হয়েছেন।

‎রবিবার (৫ অক্টোবর) সকালের দিকে কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের কয়েকটি গ্রামে আকস্মিক ঝড়ে এসব ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। ‎এ সময় ঝড়ে উড়ে আসা টিনের আঘাতে বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০)ও শহিদুল ইসলাম (৪৬) নামে তিন ব্যক্তি আহত হন। আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

‎ঘটনার প্রত্যক্ষদর্শী মো. শাহিনুর রহমান বলেন, মাঝারি বৃষ্টি চলাকালীন আকস্মিক ঝড়ের কারণে টিনশেড ঘর, আধা পাকা বিল্ডিং, ঘরবাড়ি ও গোডাউন ভেঙে গেছে। ঘূর্ণিঝড়টি অল্প সময় স্থায়ী থাকলেও মুহুর্তের মধ্যেই সব লন্ডভন্ড হয়ে যায়। আরও বেশিক্ষণ থাকলে ক্ষতিগ্রস্তের সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেত বলে ধারণা করেন তিনি।

‎এ বিষয়ে ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন বলেন, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।

‎কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. জাকিয়া খাতুন বলেন, ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়ার খবর তিনি শুনেছেন। ইতোমধ্যে ঘটনাস্থলে তদন্ত টিম পাঠিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করা হচ্ছে।

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit