রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

কারখানায় কাজ বন্ধ, মহাসড়কে কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৫৯ Time View

নিউজ ডেক্সঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়ায় অবস্থিত ওরিয়ন নিট টেক্সটাইল লিমিটেডে কাজ বন্ধ ও বেতন বকেয়া রাখার প্রতিবাদে কয়েক শতাধিক শ্রমিক বিক্ষোভ করেছেন। রোববার (০৫ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন ওই কারখানার শ্রমিকরা। এর আগে উপজেলার জামিরদিয়া আইডিয়া মোড়ে সমাবেশে জড়ো হয় তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর থেকে অর্ডার না থাকায় কারখানাটিতে উৎপাদন বন্ধ রয়েছে। এ অবস্থায় মালিকপক্ষের কোনো সিদ্ধান্ত বা যোগাযোগ না থাকায় শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সেপ্টেম্বর মাসের বেতন না পাওয়া ও চাকরি হারানোর আশঙ্কায় রোববার সকালে প্রায় ৮শ থেকে ১ হাজার শ্রমিক জামিরদিয়ার আইডিয়াল মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

বিক্ষোভে নেতৃত্ব দেন কারখানার শ্রমিক তোতা মিয়া। তিনি জানান, ফ্যাক্টরিতে কর্মরত ৪২ জন ম্যানেজমেন্ট স্টাফদের আগস্ট মাসের বেতন ১৮ সেপ্টেম্বর পরিশোধের কথা থাকলেও এখনো দেওয়া হয়নি। এ ছাড়া চাকরি ছেড়ে ৫৩ জন শ্রমিকের বেনিফিটসহ অন্যান্য পাওনাও পরিশোধ করা হয়নি।

শ্রমিকরা জানান, আগামী ৮ অক্টোবরের মধ্যে তাদের দাবি-দাওয়া পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ বিষয়ে কারখানা মালিকপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। খবর পেয়ে ভালুকা আর্মি ক্যাম্পের টহল টিম, শিল্প পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।

শিল্প পুলিশ-৫ এর পুলিশ সুপার ফরহাদ হোসেন খান জানান, শ্রমিকদের বিক্ষোভের প্রধান কারণ মালিকানা দ্বন্দ্ব। শিল্প পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উভয়পক্ষের সাথে বসে আলোচনা করে শ্রমিকদের বেতনের ব্যবস্থা করা হবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৫ অক্টোবর ২০২৫/বিকালঃ ০৪.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit