সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৬ হাজার ফুট ওপরে আচমকা কমতে থাকে তেল, ইঞ্জিন বন্ধ করে ফিরল বিমান নাচের ক্লাশে যাওয়া নিয়ে বিরোধে স্ত্রীকে হত্যা ডিএনসিসির ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে: ইসি সচিব এসআই আলতাফ হত্যা: মূলহোতাসহ আরও ৮ আসামি গ্রেফতার

স্ত্রীকে হত্যা করে লাশ গুম, স্বামীর মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৬৯ Time View

অপরাদ নিউজ ডেক্সঃ  বরিশালের মুলাদীতে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা করে লাশ গুমের দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় ১২ বছর পর রোববার (৫ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা. রকিবুল ইসলাম এ দণ্ডাদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডিত সোহরাব হোসেন আকন আদালতে এজলাশে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহরাব হোসেন আকন (৪৮) বরিশালের মুলাদী উপজেলার তেরচর গ্রামের মৃত লাল মিয়া আকনের ছেলে। রায় ঘোষণার পর দণ্ডিত সোহরাবকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোখলেচুর রহমান বাচ্চু জানান, বরিশালের মুলাদী উপজেলার তেরচর গ্রামে সোহরাব হোসেন আকন দুই লাখ টাকা যৌতুকের জন্য তার দ্বিতীয় স্ত্রী এলমা আক্তার লিমাকে নির্যাতন করত। এর ধারাবাহিকতায় ২০১৩ সালে ১ ডিসেস্বর লিমাকে গলাটিপে শ্বাসরোধে হত্যার পর লাশ গুম করে। এ ঘটনায় লিমার বোন ডলি বেগম বাদী হয়ে মুলাদী থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুবায়ের ২০১৪ সালের ২০ মে স্বামী সোহরাব হোসেন আকনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ মৃত্যুদণ্ডের রায় দেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৫ অক্টোবর ২০২৫/বিকালঃ ০৪.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit