শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের

বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৬০ Time View

 খেলার নিউজ ডেক্সঃ  অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে জয়শূন্য থেকে আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। রোববার (৫ অক্টোবর) ভোরে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে ‘সি’ গ্রুপের তলানিতে থেকে আসর শেষ করেছে সেলেসাওরা। টুর্নামেন্টে একটি ম্যাচেও জয় পায়নি ব্রাজিল।

গ্রুপ ‘সি’-তে তারা তিনটি ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে। মরক্কোর বিপক্ষে ২-১ ও স্পেনের বিপক্ষে ১-০ ব্যবধানে হারে সেলেসাওরা। অন্যদিকে মেক্সিকোর সঙ্গে একটি ম্যাচ ২-২ গোলে ড্র করে তারা। তিন ম্যাচে তিনটি গোলের বিপরীতে পাঁচটি গোল হজম করে ব্রাজিল। ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো, দ্বিতীয় স্থানে মেক্সিকো এবং তৃতীয় স্থানে স্পেন। এই তিন দলই পরবর্তী রাউন্ডে উঠেছে।

স্পেন যুবাদের বিপক্ষে আক্রমণাত্মক খেলার চেষ্টা করে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে ব্রাজিল। তবে স্পেনের গোলরক্ষক ফ্রান গনজালেস ছিলেন অনন্য। তিনি একাধিক দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন। তার নৈপুণ্যে প্রথমার্ধে গোল হজম থেকে রক্ষা পায় স্পেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় স্পেন। আক্রমণভাগের চমৎকার পাস বিনিময়ের পর নিখুঁত ফিনিশিংয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন দলটির ব্রাভো। এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। একের পর এক আক্রমণে চেষ্টা চালালেও স্পেনের গোলরক্ষক গনজালেস ছিলেন দুর্দান্ত ফর্মে। রুয়ান গ্যাব্রিয়েল এবং লুইগি দারুণ দুটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত কোনো গোলের দেখা না পেয়ে হেরে যায় রামোন মেনেজেসের শিষ্যরা। ফলে চিলিতে ২৪টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বেই বিদায় নিতে হয় ব্রাজিলকে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৫ অক্টোবর ২০২৫/দুপুরঃ ১২.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit