বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীজি (সাঃ) জীবন নিয়ে সকল ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক-ছারছীনার পীর ছাহেব আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর দুদিনে ট্রলিং বোটে ধরা পড়ল ৮০ মণ ইলিশ, শঙ্কায় সাধারণ জেলেরা

আফগানমন্ত্রীর ভারত সফর ঘিরে কৌতূহল

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৬৮ Time View

আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ চার বছর আগে ২০২১ সালে আফগানিস্তানের শাসনক্ষমতা দখল করে নিয়েছিল তালেবানরা। তখন তাদের ভয়ে নির্বাচিত সরকার থেকে শুরু করে মার্কিন সেনারাও পালিয়ে গিয়েছিল। এমনকি দীর্ঘ চার বছর ধরে বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে আফগানিস্তান। কিন্তু এবার আফগানিস্তানের জন্য আস্তে আস্তে দুয়ার খুলতে শুরু করেছে বিশ্ব।

চীন, রাশিয়ার পর এবার ভারতও আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী।এরই অংশ হিসেবে চলতি মাসেই নয়াদিল্লিতে যাচ্ছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তার ওপর থাকা ভ্রমণ নিষেধাজ্ঞা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কমিটি সাময়িকভাবে তুলে নেওয়ার পর মুত্তাকির ভারত সফরের পথ খুলে যায়। এর মধ্য দিয়ে তিনিই হবেন প্রথম কোনো জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা যিনি ভারত যাচ্ছেন।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৭ অক্টোবর মস্কো সামিটে যোগ দেবেন মুত্তাকি। এরপর তিনি ভারত সফর করবেন। ওই সামিটে চীন, ভারত, ইরান ও মধ্য এশিয়ার দেশগুলোর প্রতিনিধিরা থাকবেন। এর আগে মুত্তাকির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ৯ থেকে ১৬ অক্টোবরের ভেতর তার নয়াদিল্লি সফরের রাস্তা তৈরি হয়। খবর রয়টার্সের।

এ সফরে ভারতের সঙ্গে ঠিক কী নিয়ে আলোচনা হবে, তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, আমির খান মুত্তাকির সফরের মাধ্যমে উচ্চ পর্যায়ের আলোচনার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে। অদূর ভবিষ্যতে ভারতের মন্ত্রী পর্যায়ের কেউ আফগানিস্তানে যেতেও পারেন। এখন দুই দেশের মধ্যে কী সমঝোতা বা বিনিময় হবে, তা নিয়েই কৌতূহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit