শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত

অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়ে বসলেন শুবমান গিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : মহাদেশ, প্রতিপক্ষ বদলালেও টসে ভাগ্য বদলাল না শুবমান গিলের। ভারতের এই তরুণ অধিনায়ক টানা ষষ্ঠবারের মতো টস হেরে বসলেন টেস্ট ম্যাচে। এর ফলে তিনি গড়ে বসেছেন অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড।

গিল ঢুকে পড়লেন এক অনাকাঙ্ক্ষিত তালিকায়, যেখানে আগে ছিলেন ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব। ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচে টস হেরেছিলেন গিল। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টসে হেরে গেলেন, রোস্টন চেজ ঠিকভাবে ডাক দেন এবং ব্যাটিং নিতে সিদ্ধান্ত নেন।

এই টস হারের ফলে গিল এখন নিউজিল্যান্ডের টম ল্যাথামের পাশে দাঁড়ালেন। লাথামও অধিনায়কত্বের শুরুতে টানা ছয়বার টস হেরেছিলেন। গিল ছাড়িয়ে গেছেন কপিল দেবকে, যিনি অধিনায়কত্বের শুরুর পাঁচ টস হেরেছিলেন ১৯৮৩ সালে। 

তবে সবচেয়ে বাজে রেকর্ডটি আছে নিউজিল্যান্ডের বেন কংডনের দখলে। তিনি টানা সাতবার টস হেরেছিলেন। গিল এখনও সেই রেকর্ড ছুঁতে পারেননি। কে জানে, দ্বিতীয় টেস্টেই সেই রেকর্ডটা ছুঁয়ে ফেলেন কি না!

২০২৫ সালটা ভারতের জন্য বেশ সাফল্যের মধ্য দিয়ে কাটছে। তবে টসের দিক থেকে একেবারেই হতাশাজনক সময় পার করছে দলটি। এশিয়া কাপের আগে টানা ১৫ বার টসে হেরে বসেছিল ভারত। সেই দুর্ভাগ্যের শুরু হয়েছিল ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ দিয়ে। পাঁচ ম্যাচ শেষে এই অদ্ভুত রেকর্ড গড়ে ফেলে ভারত। এর মধ্যে ছিল দুটি টি–টোয়েন্টি, আটটি ওয়ানডে আর পাঁচটি টেস্ট ম্যাচ।

অবশেষে এশিয়া কাপে এসে ভাঙে এই অশুভ ধারা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে সঠিক ডাক দেন সূর্যকুমার যাদব। তিনি ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত দেন। ১৬তম চেষ্টায় এসে অবশেষে টসে জয় দেখে ভারত।

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit