শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত

মরক্কোতে পুলিশ স্টেশনে আগুন দিল জেন-জিরা, গুলিতে নিহত ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৫৯ Time View

নিউজ ডেক্সঃ  মরক্কোতে জেন-জি বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। এতে দুজন নিহত হয়েছেন। এর আগে বিক্ষোভে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। বিক্ষুব্ধরা পুলিশ স্টেশনে আগুন দেয়। পুলিশের ব্যবহৃত গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর ডয়চে ভেলের। বুধবার দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় এ সংঘর্ষ হয়। এ এলাকার একটি পুলিশ স্টেশনে হামলা চালায় একদল বিক্ষোভকারী। পুলিশ দাবি করেছে, তারা ছুরি হাতে ছিল। অস্ত্র লুটের চেষ্টা হলে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।

জেন-জি-২১২ ও মরোক্কান ইয়ুথ ভয়েসের মতো তরুণ গোষ্ঠীর নেতৃত্বে বিক্ষোভের ঢেউ কমপক্ষে ১১টি শহরে ছড়িয়ে পড়ে। স্বাস্থ্যসেবা, ক্রমবর্ধমান বৈষম্য এবং দুর্বল শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ থেকে তরুণরা রাস্তায় নামেন। দিন দিন তাদের সঙ্গে বিভিন্ন বয়সী মানুষ যোগ দিচ্ছেন। গত শনিবার থেকে রাবাতে শান্তিপূর্ণ বিক্ষোভ হচ্ছিল; কিন্তু পুলিশ গণগ্রেপ্তার শুরু করলে ক্ষোভ বাড়ে। বুধবারের পুলিশ স্টেশনে হামলা সেই ক্ষোভেরই প্রকাশ।

এদিকে গণগ্রেপ্তার করলেও সরকার সংলাপের আহ্বান জানাচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে জানানো হয়, অনলাইন এবং পাবলিক প্লেসে তরুণদের দাবি পর্যালোচনা করার পর সরকার নিশ্চিত করছে যে, তারা প্রয়োগযোগ্য দাবিগুলো মনোযোগ সহকারে আমলে নেবেন। আন্দোলনকারীরা বলছেন, সরকারের আচরণ দ্বিমুখী। দমনপীড়ন ও সংলাপ একসঙ্গে চলতে পারে না।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০২ অক্টোবর ২০২৫/বিকালঃ ০৩.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit