শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত

এখন আমি অনেক ভেবে-চিন্তে কাজ করি : পরী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৫৬ Time View

বিনোদন নিউজ ডেক্সঃ  বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি ১৬ মিলিয়ন অনুসারী যার, সেই চিত্রনায়িকা পরী মণি এবার আসছেন মাছরাঙা টেলিভিশনের তুমুল জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ১০ম পর্বে। (৪ অক্টোবর) শনিবার, রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচারিত হবে বিশেষ এই পর্বটি। এই পর্বে প্রায় ১০০ মিনিট পরী মণি এমন কিছু কথা বলেছেন, যা আগে কখনো বলেননি।

আগের থেকে অনেক বেশি পরিণত পরী মণি পডকাস্টে বলেছেন, ‘এখন আমি অনেক ভেবে-চিন্তে কাজ করি। যেটা আগে করতাম না’। পরী মণির এই বদলে যাওয়া তার সন্তানদের জন্য। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে পরী বলেন, ‘এতদিন আমার কোনো সঞ্চয় ছিল না। কিন্তু এখন আমি মাসে একটা সঞ্চয় করি, আমার বাচ্চাদের জন্য। আমার যদি দুই টাকাও উপার্জন হয়, সেটা যেন সন্তানরা বড় হয়ে ভোগ করতে পারে।

এরপর পরী মজা করে পডকাস্টে আরও বলেন, ‘আমি এখন পুন্য ও প্রিয়মের মা বটে। তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখভাল করতে চাই। আল্লাহ যাতে আমাদের এই সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য বড়লোক করতে পারে। কারণ এ যুগে সন্তানদের বড় করার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন হয়। ব্যক্তি পরী মণি বা নায়িকা পরী মণি অনেক ক্ষেত্রে ব্যর্থ হতে পারে, তবে মা হিসেবে আমি নিজেকে কখনো ব্যর্থ হতে দেব না।’ চিত্রনায়িকা পরী আরও জানান, সিনেমায় অভিনয়ের আগে তিনি নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন।

তবে সেখানে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে মুগ্ধ হয়ে রীতিমতো পালিয়ে গিয়ে আর স্কুলে ফিরে যাননি তিনি। বহুমুখী প্রতিভার পরী বরিশালে প্রিয় নানার মৃত্যুবার্ষিকীতে প্রায় আড়াই হাজার মানুষের জন্য গরুর মাংস রান্না করেছিলেন, অন্যান্য রান্নারও তদারকি করেছিলেন। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০২ অক্টোবর ২০২৫/বিকালঃ ০৩.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit