শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত

দগ্ধ গৃহবধূ লাকির মৃত্যু, ক্ষোভে অভিযুক্তের ঘরে আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৭৫ Time View

নিউজ ডেক্সঃ  চাঁদপুরের ফরিদগঞ্জে সুদের টাকার জন্য কেরোসিন ঢেলে আগুনে ঝলসে দেওয়া শাহনাজ বেগম লাকি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ খবর এলাকায় পৌঁছলে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত সুদের কারবারি নাছিমা বেগমের বসতঘর পুড়িয়ে দিয়েছে। বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে সুদের কিস্তির টাকার জন্য নাছিমা বেগম ও তার লোকজন শাহনাজ বেগম লাকির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ ওঠে।

গুরুতর দগ্ধ অবস্থায় লাকিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বুধবার (১ অক্টোবর) বিকেলে সেখানেই মারা যান তিনি। গৃহবধূ লাকির মৃত্যুর খবর গ্রামে জানাজানি হলে সন্ধ্যার পর বিক্ষুব্ধ জনতা সুদের কারবারি নাছিমা বেগমের বাড়িতে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ জানায়, শাহনাজ বেগমকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগে পুলিশ ইতোমধ্যে নাসিমাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। তিনি কারাগারে রয়েছেন।ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহআলম বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০২ অক্টোবর ২০২৫/দুপুরঃ ০১.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit