রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

নওগাঁয় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে শাড়ি বিতরণ

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৮১ Time View

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি  : “ধর্মীয় কোনো বিভেদ নয়, একসাথে দেশ গড়তে চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় উপহার শাড়ী  বিতরণ করা হয়েছে।হিন্দু ধর্মাবলম্বীদের এই মহা  শারদীয় উৎসবে নতুন পোষাকে সবাই যেন আনন্দ উপভোগ করতে পারে সেই চেতনায় অসহায় ও দরিদ্রদের মাঝে শাড়ি বিতরণ করেন নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এবং বিশিষ্ট সমাজ সেবক ও নওগাঁ সদর-৫ আসনের এমপি পদে মনোনয়ন প্রত্যাশী মো: মাসুদ হাসান তুহিন।

বুধবার  বিকেল ৪টায় নওগাঁ শহরের সুপারি পট্টি মন্দিরে সদর উপজেলার ৩৫টি মন্দিরে প্রায় ৫ শত মানুষের মাঝে  এ শাড়ি বিতরণ করা হয়।এসময় মাসুদ হাসান তুহিন বলেন, ধর্ম যার যার হলেও উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়াও তিনি আরো বলেন,আমি আমার সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে চাই সেই সাথে মানুষের কল্যানে কাজ করে যেতে চাই। অনুষ্ঠানে  স্থানীয় বিএনপি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/ ০১ অক্টোবর ২০২৫, /রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit