বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ডাক্তারদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৭৫ Time View

নিউজ ডেক্সঃ   বর্তমান যুগে যখন অধিকাংশ মানুষ কম্পিউটার ও কী-বোর্ড ব্যবহার করে লেখালেখি করছেন, তখন হাতের লেখার গুরুত্ব কি কমেছে? ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এই প্রশ্নের উত্তর দিয়েছেন – বিশেষ করে যদি লেখক একজন চিকিৎসক হন। আদালতের সাম্প্রতিক আদেশে বলা হয়েছে, পাঠযোগ্য মেডিকেল প্রেসক্রিপশন একটি মৌলিক অধিকার। কারণ অস্পষ্ট লেখার কারণে অনেক সময় রোগী ভুল ওষুধ গ্রহণ করতে পারেন এবং এত জীবন-মৃত্যুর মতো পার্থক্য তৈরি হতে পারে।

বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও অনেক চিকিৎসকের হাতের লেখা অস্পষ্ট, এমনকি ফার্মাসিস্টরাও কখনো কখনো তা ভালোভাবে বুঝতে পারেন না। তবে এই সমস্যা শুধুই হাস্যরসের বিষয় নয়, বরং রোগীর সুরক্ষা ও সঠিক চিকিৎসার জন্য তা গুরুত্বপূর্ণ। ভারতের আদালতে এই আদেশটি এসেছে এক মামলার প্রেক্ষিতে। ধর্ষণ, প্রতারণা ও জালিয়াতির অভিযোগসংক্রান্ত ওই মামলায় বিচারকরা বাদী নারীর চিকিৎসাসংক্রান্ত প্রতিবেদন দেখেন। প্রতিবেদনের অনেক অংশ অস্পষ্ট হাতের লেখার কারণে বোঝা যায়নি। আদালতের নথিতে বলা হয়েছে, ‘একটি শব্দ বা অক্ষরও স্পষ্টভাবে পড়া যায়নি।’ প্রেসক্রিপশন এবং প্রতিবেদন দুই পাতার হলেও তা দুর্বোধ্য ছিল।

পরে আদালত নির্দেশ দেন, এখন থেকে মেডিকেল কলেজের পাঠ্যক্রমে হাতের লেখা উন্নত করার পাঠ অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া, দুই বছরের মধ্যে ডিজিটাল প্রেসক্রিপশন চালু করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ওই সময় পর্যন্ত সকল চিকিৎসককে বড় হাতের অক্ষরে স্পষ্টভাবে প্রেসক্রিপশন লিখতে হবে।

ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) সভাপতি দিলীপ ভানুশালী জানিয়েছেন, শহর ও বড় নগরে অনেক চিকিৎসক ইতোমধ্যেই ডিজিটাল প্রেসক্রিপশনে রূপান্তর করেছেন। তবে ছোট শহর ও গ্রামাঞ্চলে এখনও স্পষ্ট প্রেসক্রিপশন পাওয়া কঠিন।তিনি বলেন, ‘দৈনন্দিন রোগীর সংখ্যা বেশি হলে প্রতিটি প্রেসক্রিপশন স্পষ্ট লেখা সবসময় সম্ভব নয়। তবে আমরা আমাদের সদস্যদের পরামর্শ দিয়েছি, সরকারি নির্দেশনা অনুযায়ী বড় অক্ষরে প্রেসক্রিপশন লেখা উচিত, যাতে রোগী ও কেমিস্ট উভয়ই পড়তে পারেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০১ অক্টোবর ২০২৫/সন্ধ্যাঃ ০৬.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit