বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির : মুতাছিম বিল্লাহ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৬১ Time View

নিউজ ডেক্সঃ  যশোরের মনিরামপুরে বিভিন্ন মন্দিরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মন্দির পরিদর্শন, আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মন্দির কর্তৃপক্ষকে উপহার বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মো. মুতাছিম বিল্লাহ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি এ উপহার বিতরণ করেন। মুতাছিম বিল্লাহ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এখানে আমরা সব সম্প্রদায়ের লোক মিলেমিশে থাকি। একটি মহল এ পূজাকে কেন্দ্র করে সহিংসতা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। আমরা সবাই মিলে এ অপচেষ্টা রুখে দেব।

তিনি বলেন, এ মনিরামপুরে সব সম্প্রদায়ের লোক বাস করে। আমাদের সবার লক্ষ্য হলো মিলেমিশে মনিরামপুরকে একটি মডেল উপজেলায় রূপান্তর করা। সন্ত্রাসবাদ আমরা সবাই মিলে দূর করব। পুরো বাংলাদেশের মধ্যে মনিরামপুরকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলব।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিমুল ইহসান, ১১নং চালুয়াহাটি ইউনিয়ন বিএনপি নেতা মো. আব্দুস সাত্তার, ৯নং ঝাপাঁ ইউনিয়ন বিএনপি নেতা মো. মুজিবুর রহমান, যশোর এমএম কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন লাচ্ছু, মো. নাজমুল হোসাইন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো. মিরাজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলম অথী ও রাবি সোহরাওয়ার্দী হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রেজওয়ান ইসলাম,

এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য আরিফুজ্জামান টিংকু, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাকিব জামান, সাউথ ইস্ট ইউনিভার্সিটি ছাত্রদলের আহ্বায়ক সদস্য জিএম হাসান কবির সুমন, নর্থ সাউথ ইউনিভার্সিটি ছাত্রদল নেতা মো. যোবায়ের আহমেদ, লাউড়ী রামনগর কামিল মাদ্রাসা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান তুহিন, যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা যুবায়ের হাসান ও আল সাজিদ উপস্থিত ছিলেন।

তাছাড়া মদনপুর সম্মিলনী ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সাবির হোসেন রনি, ৯নং ঝঁপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. সোহাগ হোসাইন, ৯নং ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি তুষার খান, ১২ নং শ্যামকুড় ইউনিয়ন ছাত্রদলের সদস্য আকিব আকবর, রাজু, ৯নং ঝাঁপা ইউনিয়ন যুবনেতা আজাদ হোসেন, ১৩নং খানপুর ইউনিয়ন যুবনেতা হাসনাত হামাদী, মানযুর, ১নং রোহিতা ইউনিয়ন যুবনেতা ইমরান হোসাইন, রাশেদ, মাজিদ, হাসান আলামিন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০১ অক্টোবর ২০২৫/বিকালঃ ০৫.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit