বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

মায়ের পাশে ঘুমিয়ে ছিলেন যুবক‌, জানালা খুলে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৬৭ Time View

অপরাধ নিউজ ডেক্সঃ  খুলনা নগরীতে তানভীর হাসান শুভ নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার মসজিদ সংলগ্ন নিজ বাড়িতে তাকে গুলি করা হয়। নিহত তানভির হাসান শুভ মহেশ্বরপাশা পশ্চিমপাড়ার এলাকার আবুল বাশারের ছেলে। তিনি বর্তমানে কোনো পেশায় যুক্ত ছিলেন না, বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। আগে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত আড়াইটার দিকে নিজ ঘরের ফ্লোরের বিছানায় ঘুমিয়েছিলেন শুভ। একই ঘরের পাশের ফ্লোরের বিছানায় তার আট বছরের ছোট ভাই সায়েম এবং তার মা ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে শুভকে গুলি করে পালিয়ে যায়।

নগরীর দৌলতপুর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, তানভীর নিজ বাড়িতে তার ব্যক্তিগত কক্ষে গেমস খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গুলির শব্দ হলে পরিবারের সদস্যরা ধারণা করেন, হেডফোনের কারণে আহত হয়েছেন তিনি। কিন্তু তাৎক্ষণিকভাবে তারা দুটি গুলির খোসা ও বুলেট দেখতে পান। তিন আরও বলেন, আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গুলি লেগেছে বলে জানান। পরে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মারা যান তিনি।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০১ অক্টোবর ২০২৫/বিকালঃ ০৫.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit