মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এনসিপি সুযোগের অভাবে সৎ, পাল্লা দিয়ে অপকর্মে জামায়াত-শিবির: রাশেদ খাঁন সাত বছর পর ৪০০ সদস্য নিয়ে ভারতে যাচ্ছেন শি জিনপিং জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার, নিখোঁজ অটোভ্যান চালকের বলে দাবি পরিবারের জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির সীমানা প্রাচীর নির্মাণে অনুমোদন না নিয়ে গাছ কাটার অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ম্যানসিটি তারকার নতুন প্রেমের গুঞ্জন

শাটডাউনের পথে যুক্তরাষ্ট্র সরকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অর্থবছর ২০২৬ শুরুর মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রে ফের সরকার বন্ধ (শাটডাউন) হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাজেট বিল নিয়ে কংগ্রেসে কোনো সমঝোতা না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

হাউস অব রিপ্রেজেন্টেটিভস গত ১৯ সেপ্টেম্বর রিপাবলিকানদের প্রস্তাবিত বাজেট বিল পাস করে, যা ২১ নভেম্বর পর্যন্ত সরকারের ব্যয় নির্বাহের ব্যবস্থা করবে। তবে সিনেটে বিলটি অনুমোদন পায়নি।

২০২৫ অর্থবছরের মেয়াদ শেষ হবে বুধবার মধ্যরাতে। কিন্তু বাজেট নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা হয়নি। সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উভয় দলের কংগ্রেসনেতাদের বৈঠকও কোনো সমাধান আনতে পারেনি।

ডেমোক্র্যাটরা স্বাস্থ্যবিমার ভর্তুকি বাড়ানো ও মেডিকেইড কাটছাঁট বাতিলের দাবি জানাচ্ছে। তারা অভিযোগ করছে, রিপাবলিকান বাজেট প্রস্তাব স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার কঠিন করে তুলবে। অন্যদিকে রিপাবলিকানরা এ দাবিতে ছাড় দিতে রাজি নয়।

বৈঠকের পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেন, ডেমোক্র্যাটরা সমঝোতায় আসছে না। দেশ এখন শাটডাউনের দিকে যাচ্ছে। অন্যদিকে সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, শাটডাউন হবে কি না, তা রিপাবলিকানদের ওপর নির্ভর করছে।

যদিও রিপাবলিকানরা কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠ, তবে সিনেটে বিল পাসের জন্য প্রয়োজনীয় ৬০ ভোট তাদের নেই। সমঝোতা ব্যর্থ হলে ২০১৯ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সরকার শাটডাউনের মুখে পড়বে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit