সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

পাঁচ মাস  ১৬ দিন পরে শ্যামপুর বালুমহাল বুঝিয়ে দেওয়া হলো সাইফ ট্রেডার্সকে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ Time View
রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহী জেলার চরশ্যামপুর ও দিয়ারখিদিরপুর মৌজার বালুমহালটি সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান মেসার্স সাইফ ট্রেডার্সকে বুঝিয়ে দেওয়া হয়েছে। উচ্চ আদালতে মামলা নিষ্পত্তি এবং পদ্মার বন্যার পানি কমার পর আজ, মঙ্গলবার (৩০ শে সেপ্টেম্বর,) দুপুর ২ টার সময় -এ জেলা প্রশাসক কর্তৃপক্ষের উপস্থিতিতে বালুমহালটি সরেজমিনে হস্তান্তর করা হয়।

১৪৩২ বঙ্গাব্দের জন্য বালুমহালটির সর্বোচ্চ ইজারা মূল্য ছিল ১৫ কোটি ১৫ লক্ষ ৭০ হাজার পাঁচশত টাকা), যা মেসার্স সাইফ ট্রেডার্স প্রদান করে। ইজারা পাওয়ার পর উচ্চ আদালতে রিট পিটিশন (নং-১৪৯৪/২৫ ও ৪৭৮৭/২৫) এর আদেশে ইজারার কার্যক্রম স্থগিত থাকা এবং পদ্মায় বন্যার কারণে দীর্ঘ ৫ মাস ১৬ দিন বালু উত্তোলনসহ সব কার্যক্রম বন্ধ ছিল।
ইজারা গ্রহিতা প্রতিষ্ঠানের কর্ণধার মোঃ শাহিনুর রহমান জানান যে, তাঁর প্রতিষ্ঠান পুরো ১২ মাসের জন্য ইজারা মূল্য পরিশোধ করলেও মামলা ও বন্যার কারণে দীর্ঘ সময় বালু উত্তোলন করতে পারেনি। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে এ কারণে ইজারা মূল্যের অর্ধেক টাকাও অর্জিত হবে না।

এই বিপুল ক্ষতির কারণে তিনি ক্ষতিপূরণের জন্য জেলা প্রশাসন কর্তৃপক্ষসহ সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। বালুমহালটি বুঝিয়ে দেওয়ার সময় জেলা প্রশাসন অফিসের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) এবং ইজারাদার প্রতিষ্ঠানের অনেকে উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit