বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

থোরাসা হাদিয়া দে দো, বিপুকে শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান চলাকালে বিভিন্ন সরকারি ভবনে অগ্নিসংযোগের দায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ওপর চাপানোর নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাংবাদিকদের ‘হাদিয়া’ দিয়ে ম্যানেজ করারও পরামর্শ দেন তিনি। 

সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে ফাঁস হওয়া এক কলরেকর্ডে এ তথ্য উঠে এসেছে। গত বছরের ২৪ জুলাই শেখ হাসিনা ও নসরুল হামিদ বিপুর মধ্যে এ ফোনালাপ হয় বলে জানা গেছে।

ফোনালাপে নসরুল হামিদ বিপু বলেন, জ্বালানি বিল নিয়ে আর কোনো সমস্যা নাই। একদিনে কাভার করে ফেলছি ২৪ লাখ। তখন শেখ হাসিনা বলেন, ২৪ লাখ! তাহলে এটা নিউজ করো। 

উত্তরে বিপু বলেন, করছি তো। সকাল থেকে সমস্ত সাংবাদিক নিয়ে পুরো ঢাকা শহর ঘুরছি। 

হাসিনা বলেন, কই একবারও তো ক্যামেরায় দেখলাম না। 

বিপু বলেন, আরে দেখাবেন কেমনে! কালকে আমি জোর করে বললাম, এতগুলো ছবি তুললা একটাও তো দেখাইলা না। 

হাসিনা বলেন, আমি যা বলি শুনো, থোরাসা হাদিয়া দে দো। 

বিপু বলেন, হু ঠিকাছে। ওইটা আমি মাথায় রাখছি। আজকে ডাইকা আমি বলছি। হইছে কি আমি বিএনপি-জামায়াত সন্ত্রাসী কথা যেটা বলছি ওইটা কাইটা দিয়ে বাকি কথা রাখতেছে।

উত্তরে হাসিনা বলেন, কাটলে বলবা তোদের বিদ্যুৎ বন্ধ করে দেব। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit