বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম

লড়াইয়ে অশুভ শক্তির বিদায় হলেও বিনাশ হয়নি: সালাহউদ্দিন আহমদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১৬ বছর লড়াই করে অশুভ শক্তিকে তাড়িয়েছি। তবে লড়াইয়ের মাধ্যমে অশুভ শক্তির বিদায় হলেও এখনো বিনাশ হয়নি।

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাই না জানিয়ে তিনি আরও বলেন, সকল নাগরিকের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি। এটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি চাই না।
 
তিনি এ সময় দাবি জানান, সাংবিধানিকভাবে নাগরিকদের অধিকার যা আছে তা কার্যকরভাবে প্রয়োগ করতে হবে। বিএনপির এ সিনিয়র নেতা অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে রাষ্ট্রকে বিভাজন করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়।
 
সবাই এখন নির্বাচন চায় জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের দেশের জনগণ চিহ্নিত করে রাজনৈতিকভাবে প্রতিহত করবে। কোনো কোনো মহল নির্বাচনকে বিলম্বিত করার জন্য বিভিন্ন ইস্যু তৈরিরও চেষ্টা করছে। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit