বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

ফুলবাড়ীতে দ্বিখন্ডিত লাশ উদ্ধার,আটক ৫

আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ Time View
আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ফুলবাড়ীর সীমান্তে আলোচিত যুবকের মস্তক বিহীন লাশ উদ্ধারের ২৪ ঘণ্টার ব্যবধানে ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার দিন গত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে থানা সুত্রে জানা গেছে।নৃশংসভাবে নিহত সাব্বির হোসেন সবুজ(২৭) উপজেলার কাজিহাল ইউপি’র রশিদপুর গ্রামের মৃত-ইবনে সাউদ সরকারের ছেলে।এ ঘটনায় তার ভাই একটি হত্যা মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন,উপজেলার কাজিহাল ইউপির পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত- ইমার উদ্দিনের ছেলে মাহাবুর রহমান(৪০),রশিদপুর সরকার পাড়া গ্রামের মৃত-নজরুল ইসলামের ছেলে ইস্তিয়াক সরকার(৪০),পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত-ওবাইদুল হক সরকারের ছেলে রায়হান সরকার রতন (৪৬),মিরপুর (জলেশ্বরী)গ্রামের মৃত-আফাজ উদ্দীনের ছেলে রাশেদুজ্জামান ডালিম (৪০),একই গ্রামের মৃত- আঃজব্বারের ছেলে আব্দুর হামেদ (৫২)।
জানা গেছে,গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের ধান ক্ষেতের ডোবা থেকে সবুজের মস্তক বিহীন দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়।শ্যালো মেশিনের সাহায্যে রাতভর ডোবার পানি ছেঁচেও মাথা পাওয়া যায়নি।পরে পরিবারের সদস্যরা একটি বিশেষ চিহ্ন দেখে সবুজের লাশ শনাক্ত করে।এর পূর্বে গত মঙ্গলবার সকাল ১১টায় নিজ বাড়ি থেকে আটপুকুরহাট ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় সবুজ।এরপর সে আর ফেরেনি। বাড়ির সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধ্যান না পেয়ে পরদিন বুধবার ফুলবাড়ী থানায় একটি জিডি করে।
এদিকে এই ঘটনায় শুক্রবার রাতে সবুজের ছোট ভাই সাদেক হাসান সজিব ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে ফুলবাড়ী থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন।এরপর পুলিশ মামলার সূত্র ধরে রাতেই ৫ জনকে গ্রেপ্তারের পর শনিবার সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করে।ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন,নিহতের ছোট ভাই সাদেক হাসান সজিব বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।মামলার সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় রাতভর অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। লাশের মাথা এখনো পর্যন্ত পাওয়া যায়নি।ধারণা করা হচ্ছে,জমিজমা সংক্রান্তের জেরেই তাকে নৃশংসভাবে হত্যা করা হতে পারে।

কিউএনবি/অনিমা/২৯ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ১২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit