শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

‎লালমনিরহাটে আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ Time View

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট : ‎লালমনিরহাটে আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর ভোর রাতে জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এই চক্রের সক্রিয় সদস্যদের আটক করা হয়।


‎গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ মকবুল হোসেন, মিলন মিয়া, রাকিব হোসেন, সোহেল, মাসুদ রানা, আল-আমিন, জাহিদ ইসলাম ও রহমতুল্লাহ। তারা লালমনিরহাট জেলার কালীগঞ্জ, হাতিবান্ধা ও রংপুর জেলার গংগাচড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।‎‎পুলিশ জানায়, অভিযানের শুরুতে প্রথমে কালীগঞ্জ থানার তেতুলতলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে চক্রের মূল হোতা মোঃ মকবুল হোসেন ও সহযোগী মিলন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি নম্বরবিহীন লাল-কালো রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।‎পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতীবান্ধা থানা এলাকায় ধারাবাহিক অভিযানে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় বিভিন্ন স্থান থেকে আরও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।


‎পুলিশের দাবি, এই চক্র দীর্ঘদিন ধরে লালমনিরহাট ও আশপাশের জেলায় মোটরসাইকেল চুরি করে আসছিল। চোরাই মোটরসাইকেল সীমান্তবর্তী এলাকায় বিক্রি করে তারা সক্রিয়ভাবে চক্র পরিচালনা করছিল।এ বিষয়ে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদত হোসেন সুমা(বিপিএম বার) জানান, “গ্রেপ্তারকৃতরা আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit