শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

হজের খরচ কমছে, প্যাকেজ ঘোষণা আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

ধর্মীয় নিউজ ডেক্সঃ  হজযাত্রীদের জন্য হজ প্যাকেজ-২০২৬ ঘোষণা করা হবে রোববার (২৮ সেপ্টেম্বর)। শনিবার (২৭ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার বিকেল ৫টায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্যাকেজ ঘোষণা করবেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী বছরের জন্য সরকার তিনটি হজ প্যাকেজ ঘোষণা করবে। এর মধ্যে প্রথম প্যাকেজে হারাম শরিফ থেকে ৫০০ থেকে ৭০০ মিটারের মধ্যে হোটেল সুবিধা থাকবে, যা হবে সবচেয়ে ব্যয়বহুল।

দ্বিতীয় প্যাকেজে হারাম শরিফ থেকে প্রায় দুই কিলোমিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা থাকবে। এটি আগের প্যাকেজ-১-এর মতো হলেও খরচ কিছুটা কম হবে। আরও তৃতীয় প্যাকেজে আজিজিয়া এলাকায় আবাসন সুবিধাসহ সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা রাখা হবে, যার খরচ নির্ধারিত হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

এর আগে, চলতি বছরের হজে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। সাধারণ হজ প্যাকেজ-১-এ খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২-এ খরচ ছিল ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ নির্ধারিত ছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজ প্যাকেজে খরচ কিছুটা কমানো হবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৮ সেপ্টেম্বর ২০২৫/সকালঃ ১১.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit