শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ দেশের মূল সড়ক নেটওয়ার্কে ভোলাকে যুক্ত করার সিদ্ধান্ত রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ফুলবাড়ীতে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে॥ শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ শিশুদের গোপনীয়তা লঙ্ঘন মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক আজকের স্বর্ণের দাম: ২২ আগস্ট ২০২৬ রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি ১০ ইঞ্চির পিজ্জা অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি, মোটা অঙ্কের ক্ষতিপূরণ কারাগারে ইমরান খান ‘চরম নির্যাতনের’ শিকার : বোন উজমা খান

টঙ্গীতে বিস্ফোরণ : আরও একজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

দূর্ঘটনা নিউজ ডেক্সঃ  গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফায়ার ফাইটার জান্নাতুল নাঈম।

এর আগে গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেট এলাকার একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে গিয়ে তিনি গুরুতর দগ্ধ হন। তার শরীরের প্রায় ৪২ শতাংশ পুড়ে যায়। এর আগে একই ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ তিনজন মারা যান।

গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেট সংলগ্ন একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অন্তত ১২টি ইউনিট কয়েক ঘণ্টা চেষ্টা চালায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীসহ একাধিক ব্যক্তি দগ্ধ হন। তাদের মধ্যে কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, গুদামে বিপুল দাহ্য রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা বা তদন্ত কমিটি গঠন করা হয়নি বলে জানিয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৭ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ১২.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit