শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ফেব্রুয়ারির নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সংশয় নেই : ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কোনো সংশয় নেই।

শুক্রবার বিকেলে নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাতিসংঘে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণে ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে অবস্থান যথেষ্ট জোরালো ছিল কিনা— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার ভাষণ খুবই শক্ত অবস্থানের ছিল। আমরা যারা রাজনৈতিক দল আছি, আমাদের কোনো সংশয় নেই। আমরা নিশ্চিত— ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পটভূমি, নানা চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলায় গৃহীত পদক্ষেপ জাতিসংঘে তুলে ধরেছেন। আমরা খুশি যে প্রথমবারের মতো বিরোধী রাজনৈতিক দলগুলোকে সরকারি কার্যক্রমে সম্পৃক্ত করে তিনি জাতিসংঘে উপস্থাপন করেছেন। এর মূল উদ্দেশ্য ছিল জাতির ঐক্যকে তুলে ধরা। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি ছিল অনন্য একটি প্রচেষ্টা। এজন্য আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করেছি। আমাদের নেতা তারেক রহমানও এ উদ্যোগকে সমর্থন করেছেন।

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমরা নিম্নকক্ষের জন্য পিআরের পক্ষে নই। ওপরের কক্ষ নিয়েও এ বিষয়ে কোনো প্রস্তাব দেইনি। তবে পরবর্তী সময়ে আলোচনা করে এ ধরনের বিষয়ে সমাধান বের করা যেতে পারে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৫, /সকাল ৭:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit