বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা

শসা খেলে কি পেটের চর্বি কমে?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ Time View

লাইফ স্টাইল ডেস্ক : ওজন কমাতে চাইলে খাদ্যতালিকায় শসা রাখার পরামর্শ দেন অনেক পুষ্টিবিদ। বিশেষ করে পেটের চর্বি কমানোর ক্ষেত্রে এই সবজিকে কার্যকর মনে করা হয়। কিন্তু সত্যিই কি শসা খেলে পেটের মেদ কমে যায়?

পুষ্টিবিদদের মতে, হ্যাঁ শসা পেটের চর্বি কমাতে সাহায্য করে।

কারণ, শসায় প্রায় ৯৫ শতাংশই পানি এবং এতে ক্যালোরির মাত্রা খুবই কম। ফলে একে বেশি পরিমাণে খেলেও ওজন বাড়ার ঝুঁকি থাকে না। বরং এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে, যার ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা হ্রাস পায়।

শসায় থাকা ফাইবার হজম প্রক্রিয়া ঠিক রাখতে সহায়তা করে। একইসঙ্গে শরীর থেকে দূষিত উপাদান বা টক্সিন বের করে দেয়, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।

শসা কেন ওজন ও চর্বি কমাতে কার্যকর

  • শসার পানির পরিমাণ বেশি হওয়ায় শরীর হাইড্রেটেড থাকে
  • কম ক্যালোরি যুক্ত হওয়ায় এটি ‘ডায়েট ফ্রেন্ডলি’ খাবার
  • ফাইবার থাকায় হজমে সাহায্য করে ও ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে
  • ডিটক্সিফাইং বৈশিষ্ট্য শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে

শুধু ওজন কমানো নয়, শসা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন এ, বি ও সি এবং বিভিন্ন খনিজ উপাদান শরীরকে রাখে সুস্থ ও চনমনে।

এছাড়া, শসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্যও উপকারী। এটি ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখে।

ওজন কমাতে ও পেটের মেদ ঝরাতে শসা হতে পারে সহজ, উপকারী এবং স্বাস্থ্যকর একটি উপায়। তবে একে একমাত্র সমাধান ভাবা উচিত নয়। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান ও ব্যায়ামের সঙ্গে শসাকে অন্তর্ভুক্ত করলে ফল মিলতে পারে দ্রুত।

কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৫, /সকাল ৬:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit