রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

নওগাঁ মানাপের উদ্যোগে শারদীয় উপহার বিতরণ 

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি 
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ Time View

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি : বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখার  উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও শারদীয় দুর্গোৎসবে‍‍`র শুভেচ্ছা উপহার হিসাবে শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের পৌর চাউল বাজার মাদ্রাসা মার্কটে সনাতন ধর্মাবলম্বী অসহায় পরিবারের মাঝে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে শুভেচ্ছা উপহার হিসেবে শতাধিক বস্ত্র বিতরণ করা হয়। এসময়  প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ শিল্পকলা একাডেমির  কালচারাল অফিসার তাইফুর রহমান। 

বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও নওগাঁ জেলা শাখার সভাপতি  উত্তম সরকারের সভাপতিত্বে ও মানাপ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক-আব্দুল হাই সিদ্দিকী সিটুর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে মানাপ নওগাঁ’র সম্মানিত উপদেষ্টা, মানবতাবাদী চন্দন কুমার দেব, কবি ও সাহিত্যিক মনোয়ার হোসেন লিটন, সমাজসেবক লিটন কুমার দাস, ইঞ্জিনিয়ার গুরুদাস দত্ত বাবলু, নওগাঁ মানাপের সহ সভাপতি রাবেয়া খাতুন বেল, নওগাঁ উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু। এসময় অন্যান্যাদের মধ্যে মানাপ নওগাঁর সদস্য পারভেজ হাসান ফায়সাল, মিনা সরকার, আফিয়া সুলতানা প্রমূখ সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় অত্র সংগঠনের সভাপতি বলেন, মানাপ নওগাঁ জেলা শাখা- মানবতার সেবায় মানুষের পাশে ২০০৪ সাল থেকে ধারাবাহিকভাবে কাজ করছে এবং আগামীতেও মানবতার সেবায়, মানুষের পাশে থাকার প্রত্যাশা জ্ঞাপন করেন। সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এবং সহযোগিতার জন্য আহ্বান করেন। 

কিউএনবি/অনিমা/২৬ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit