শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : ক্রমবর্ধমান শ্রমবাজারের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অর্ধ দক্ষ কর্মী নিয়োগে দৃঢ় আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলবেনিয়ার রাষ্ট্রপতি বজরাম বেগাজ বৈঠকে এই প্রস্তাবটি উত্থাপন করা হয়।

বেগাজ বলেন, আমাদের দেশের জন্য কর্মী প্রয়োজন। বেশ কয়েকটি আলবেনিয়ান কোম্পানি ইতোমধ্যেই বাংলাদেশ থেকে নিয়োগের জন্য আবেদন জমা দিয়েছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত করা যেতে পারে। বিশেষ করে পর্যটনক্ষেত্রে আলবেনিয়ার দক্ষিণ উপকূল রেখাকে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য একটি আশাব্যঞ্জক গন্তব্য হিসেবে তুলে ধরেন তিনি।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ড. ইউনূস বলেন, বাংলাদেশ ও আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করার জন্য আমাদের কর্মক্ষম এবং তরুণ কর্মীরা উপযুক্ত। তিনি আলবেনিয়ার সরকারকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভিসার জন্য আবেদন করতে যেতে হয় নয়াদিল্লিতে।

রাষ্ট্রপতি বেগাজ পরামর্শ দেন, আলবেনিয়া বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালু করার কথা বিবেচনা করছে। তা বাস্তবায়নের জন্য উচ্চ পর্যায়ের সরকারি সফরসহ আরও শক্তিশালী প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার আহ্বান জানান তিনি।

বৈঠকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল নিশ্চিত করেছেন, বাংলাদেশের ডাক্তার, নার্স থেকে শুরু করে কারখানা ও কৃষি শ্রমিক পর্যন্ত বিস্তৃত জনবল সরবরাহের ক্ষেত্রে সক্ষমতা রয়েছে। তিনি নিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি বেগাজ ঘোষণা করেন, আলবেনীয় বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক তালিকাভুক্তি প্রকল্পের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত। বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit