সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

নিউজ ডেক্সঃ  শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূকম্পন আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূকম্পনটির কেন্দ্র ছিল জুলিয়া রাজ্যের মেনে গ্রান্দে শহর থেকে ২৪ কিলোমিটার দূরে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ৬০০ কিলোমিটার পশ্চিমে।

ভূমিকম্পের সময় রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার একাধিক রাজ্যে মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। এ ছাড়া প্রতিবেশী কলম্বিয়ার সীমান্তবর্তী এলাকাতেও ভবন খালি করে মানুষ রাস্তায় জড়ো হন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১ এবং গভীরতা প্রায় ১০ কিলোমিটার।

অন্যদিকে ভেনেজুয়েলার যোগাযোগমন্ত্রী ফ্রেডি ন্যানেজ জানিয়েছেন, একই দিনে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। একটির মাত্রা ছিল ৩ দশমিক ৯, এটি বারিনাস রাজ্যে আঘাত হেনেছে এবং জুলিয়া রাজ্যে আঘাত হানা অন্যটির মাত্রা ছিল ৫ দশমিক ৪।ভেনেজুয়েলা ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংঘর্ষস্থলে অবস্থিত এই দেশটির প্রায় ৮০ শতাংশ মানুষ সক্রিয় ভূমিকম্প অঞ্চলেই বসবাস করেন। গত শতকে দেশটির উত্তরাঞ্চলে পাঁচটি বড় ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে ২০১৮ সালে আঘাত হানা ৭.২ মাত্রার একটি ভূমিকম্পে ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৫ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০২.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit