শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ দেশের মূল সড়ক নেটওয়ার্কে ভোলাকে যুক্ত করার সিদ্ধান্ত রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ফুলবাড়ীতে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে॥ শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ শিশুদের গোপনীয়তা লঙ্ঘন মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক আজকের স্বর্ণের দাম: ২২ আগস্ট ২০২৬ রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি ১০ ইঞ্চির পিজ্জা অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি, মোটা অঙ্কের ক্ষতিপূরণ কারাগারে ইমরান খান ‘চরম নির্যাতনের’ শিকার : বোন উজমা খান

গাজীপুরে কেমিক্যাল গুদামে আগুন, ৪৮ ঘণ্টায়ও নেই মামলা-আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

নিউজ ডেক্সঃ  গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের দুদিন পার হলেও এ ঘটনায় কোনো মামলা হয়নি। আটক বা গ্রেপ্তারও করা হয়নি কাউকে। ইতোমধ্যে এ ঘটনায় মারা গেছেন দগ্ধ দুই ফায়ার সার্ভিস কর্মী। গত সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় অবস্থিত ফেমাস কেমিক্যাল লিমিটেড নামের প্রতিষ্ঠানের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে রাসায়নিক বিস্ফোরণে টঙ্গী ফায়ার সার্ভিসের ৫ জন দগ্ধ হন। তাদের রাতেই ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। নিহত দুজন ফায়ার ফাইটার হলে- শামীম আহমেদ ও নুরুল হুদা (৩৮)।

এদিকে অগ্নিকাণ্ডের পর দুজনের মৃত্যু হলেও এই ঘটনায় কোনো মামলা হয়নি। বুধবার ঘটনাস্থল ছিল ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশের নিয়ন্ত্রণে। নির্ধারিত ১০০ গজের মধ্যে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। জানা গেছে, দুর্ঘটনার পর টঙ্গীর যেসব এলাকায় রাসায়নিকের দোকান বা গুদাম রয়েছে, সেসব এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। একইসঙ্গে টঙ্গীর সমবায় কমপ্লেক্সে শতাধিক রাসায়নিকের দোকান দুর্ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে। দোকানিরা গোপনে অবৈধ রাসায়নিক দাহ্য পদার্থ সরিয়ে নিচ্ছেন।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুর্ঘটনাস্থলের চারদিকে লাল ফিতার বেষ্টনী দিয়ে রাখা হয়েছে। সেখানে কর্তব্যরত ফায়ার সার্ভিস কর্মীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। মামলার বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ মামুন বলেন, এ বিষয়ে আমরা খুব শিগগির মামলা করব ইনশাআল্লাহ। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, বিস্ফোরণের ঘটনায় কেউ মামলা করেনি। এ ঘটনায় কোনো আটক বা গ্রেপ্তার নেই।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৫ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ০১.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit