বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

দুর্গাপুজা উপলক্ষে দুর্গাপুরে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সার্বিক পরিস্থিতি সুষ্ঠ রাখতে, দুর্গাপুর পৌরশহরে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে নেত্রকোনা ব্যাটালিয়ান (৩১ বিজিবি)। এ উপলক্ষে বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩১ বিজিবি‘র অধিনায়ক লে: কর্নেল এস এম কামরুজ্জামান। অন্যদের মধ্যে, সহকারি পরিচালক আব্দুল আওয়াল, ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার খাইরুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, দশভুজা মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, সদস্য সুবল চন্দ্র দে সহ পুজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজিবি‘র অধিনায়ক এস এম কামরুজ্জামান বলেন, দূর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উপলক্ষে বরাবরই বিজিবি গুরুত্বপুর্ন ভুমিকা রেখে চলেছে। এ নিয়ে দুর্গাপুর এলাকার ৮কিলোমিটারের মধ্যে প্রতিটি মন্ডপে সার্বিক নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit