বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

দুর্গা পূজাকে ঘিরে আশুলিয়া থানার বিশেষ মতবিনিময় সভা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে পুলিশ এবং পূজা উদযাপন কমিটির মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে আশুলিয়া থানার উদ্যোগে সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। এসময় সভায় বক্তারা পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মণ্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন এবং দর্শনার্থীদের নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া পূজা কমিটির পক্ষ থেকে পূজামণ্ডপের নিরাপত্তা, নানা সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন। 

প্রধান অতিথি ঢাকা জেলা ক্রাইম এন্ড অপস অতিরিক্ত পুলিশ সুপার মো: আরাফাত রহমান ও প্রধান বক্তা ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো: শাহীনুর কবির এর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। 

এসআই মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক  শ্রী শম্ভু সরকার, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান খান মোহন, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট মো: জিল্লুর রহমান ও থানা জামায়াতের সভাপতি অধ্যক্ষ মো: বশির আহমেদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তরুনী হালদার, সাংগঠনিক সম্পাদক শ্রী প্রদীপ কুমার রায়,  ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: বাবুল হোসেন ও হিন্দু সম্প্রদায় সহ আরও অনেকে। এবার আশুলিয়ায় ৯৭ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit