বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বৈশ্বিক পারমাণবিক জ্বালানি ক্লাবে বাংলাদেশ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী দূর্গাপুর পুলিশের অভিযানে প্রায় ৪৮০ বোতল ফেনসিডিল জব্দসহ আটক -১ শরিফুলের ইতিহাস, মুশফিক-মিরাজের উন্নতি পূর্বধলায় আওয়ামী লীগ নেতা মাইন উদ্দিন আহমেদ গ্রেপ্তার

‎বেগম খালেদা জিয়া এদেশের প্রতিটি মায়েদের প্রতিচ্ছবি —— দুলু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না,  ‎লালমনিরহাট প্রতিনিধি : ‎বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি মায়েদের প্রতিচ্ছবি।” দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া সাহসিকতার সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারে যে ভূমিকা রেখেছেন, তা নতুন প্রজন্ম ও নারী সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশনমোড় এলাকার নবজীবন সেন্টারে জাতীয়তাবাদী মহিলা দল, সদর উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু আরও বলেন, “হাজারো কষ্ট-বাধা সত্ত্বেও তিনি দেশ ছেড়ে যাননি, নেতাকর্মী ও দেশবাসীকে কখনও ত্যাগ করেননি। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কারাবরণ করেছেন এবং অসুস্থ অবস্থাতেও জনগণের জন্য আত্মত্যাগ করেছেন।”

‎তিনি খালেদা জিয়াকে শুধু একজন রাজনৈতিক নেতা নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রদূত হিসেবে উল্লেখ করেন। দুলুর ভাষ্য, বিএনপির নেতাকর্মীরা আজ তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধভাবে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিচ্ছে।

‎অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব। সম্মেলনে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আরজিনা পারভিন রেখা। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজী ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফরোজা পারভিন শাপলা।

‎এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন পৌর জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক মাকসুদা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ। ‎বক্তারা বলেন, বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বার্থরক্ষার আন্দোলনে মহিলা দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সম্মেলনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit