শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

‎লালমনিরহাটে হৃদয়বিদারক ঘটনা, একই রশিতে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। পারিবারিক কলহের জেরে অভিমানে একই রশিতে গলায় ফাঁস দিয়ে প্রাণ দিয়েছেন এক দম্পতি। নিহত দম্পতির মধ্যে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে ছিল ৯ মাসের সন্তান। একসাথে তিনটি প্রাণ ঝরে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
‎
‎মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর) দুপুরে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতের কোন এক সময় উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে নিজ বাড়িতে অভিমান করে এ ঘটনা ঘটান। পরে রাতেই থানা পুলিশ তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে। ‎নিহতরা হলেন, কুমারপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া (৩০) ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগম (২৫)।
‎
‎স্থানীয়রা জানান, সোমবার সকালে অলির মা শরিফা বেগম ও ছকিনা বেগমের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে অলি বাড়ি ফিরলে মায়ের সঙ্গে ঝগড়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে মাকে গালাগাল ও শারীরিকভাবে আঘাত করেন। এতে অভিমান করে অলির মা স্থানীয় চেয়ারম্যানের কাছে বিচার চান। এই বিচার প্রক্রিয়ার কথা জানতে পেরে রাতে অলি ও তার স্ত্রী নিজ ঘরের দরজা বন্ধ করে একই রশিতে পাশাপাশি ঝুলে আত্মহত্যা করেন।
‎
‎রাত গভীর হলেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা সন্দেহ হলে দরজা ভেঙে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান। তাৎক্ষণিকভাবে খবর দেয়া হলে হাতীবান্ধা থানা পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
‎
‎হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, “চেয়ারম্যানের কাছে বিচার দেয়ায় অভিমান থেকেই তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।”
‎
‎এলাকাবাসীর ভাষ্য, সংসার জীবনের নানা টানাপোড়েন, পারিবারিক অশান্তি আর অভিমানের দুঃসহ বোঝা সহ্য করতে না পেরে অলি মিয়া ও ছকিনা বেগম এ চরম সিদ্ধান্ত নিয়েছেন। অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামীর এমন মর্মান্তিক মৃত্যুতে চারপাশে এখন শুধু হাহাকার আর কান্নার রোল।
‎

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit