শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

নিউইয়র্কে আখতার এর উপর হামলার প্রতিবাদে নওগাঁয় এনসিপির বিক্ষোভ

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষাভ করেছেন দলটির নেতা-কর্মীরা। মঙ্গলবার বিকেল ৫টায় শহরের নওজোয়ান মাঠের সামনে এ কর্মসূচি পালন করে এনসিপির নওগাঁ জেলা কমিটি।

এসময় বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নওগাঁ জেলা আহবায়ক কমিটির যুগ্ম সমন্বয়ক খন্দকার তরিকুল ইসলাম, সদস্য সচিব দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ, সদস্য হোসেল রানা জোয়ারদ্দার, বিপুল হাসান শিবলু, হাসিবুল হাসান হৃদয়, ছাত্র সমন্বয়ক মোহাম্মদ আব্দুল্লাহ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় সফররত ব্যক্তিদের নিরাপত্তা প্রদানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আখতার হোসেন ও তাসনিম জারার সঙ্গে এই হামলার সময় অন্যান্য সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন। তবে প্রধান লক্ষ্যবস্তু ছিলেন এনসিপি নেতারা।

জুলাই বিপ্লবের সময় যারা জীবন বাজি রেখে লড়েছিলেন, তাদের প্রতি প্রতিশোধপরায়ণ হামলাকারীরা আজও থেমে নেই। বিদেশি মাটিতে এই সন্ত্রাসী হামলা শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, দেশের মর্যাদা ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্যও হুমকি। তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit