বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নরসিংদীর ৭ খুনের রহস্য উন্মোচন, আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

নিউজ ডেক্সঃ  নরসিংদীতে ৭ খুনের রহস্য উন্মোচন করেছে পুলিশ। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নরসিংদী জেলা পুলিশ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসে নরসিংদী জেলায় পৃথক পৃথক ৫টি ঘটনায় সাতজন খুন হয়েছেন। এরমধ্যে তিনজন পারিবারিক দ্বন্দ্বে, একজন ব্যবসায়িক দ্বন্দ্বে এবং তিনজন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হয়েছেন। সংঘটিত খুনের ঘটনায় ৬টি মামলা রুজু হয়েছে। গ্রেপ্তার আসামিদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জানা গেছে, খুনের ঘটনার বেশিরভাগই পারিবারিক কলহ ও বিরোধসংক্রান্ত। পুলিশ প্রতিটি খুনের ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর।

জেলা পুলিশ কার্যালয় বলছে, নরসিংদী জেলায় সুষ্ঠু ও স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে জেলা পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদা তৎপর ও প্রতিশ্রুতিবদ্ধ।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৩ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০৩.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit