বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা

‎শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, এটি দেশের একটি উৎসব—-দুলু

‎জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,‎লালমনিরহাট প্রতিনিধি : ‎সাবেক উপমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি দেশের একটি উৎসব। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই আনন্দ ভাগাভাগি করি। ধর্ম যার যার, দেশ সবার। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে ভিন্ন ধর্মের মানুষ শত শত বছর ধরে মিলেমিশে বসবাস করছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধন আমাদের সবচেয়ে বড় শক্তি।”‎সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট শহরের মিশনমোড় এলাকার নবজীবন সেন্টারে জেলা বিএনপি আয়োজিত শারদীয় দুর্গোৎসবকে উৎসব মুখর পরিবেশে পালনের নিমিত্তে হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎‎দুলু আরও বলেন, দেশে আজ রাজনৈতিক সংকট, গণতন্ত্রের সংকট, মানুষের অধিকারহীনতার সংকট বিরাজ করছে। এই সময়ে ধর্মীয় উৎসবগুলো আমাদের ভ্রাতৃত্ব, ঐক্য ও শান্তির বার্তা দেয়। তাই আমাদের উচিত রাজনৈতিক ভেদাভেদ ভুলে সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় করা।”‎তিনি আরও বলেন, প্রতি বছরই দুর্গোৎসবকে ঘিরে বিএনপি নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ান। তারা যেন আনন্দের সাথে দুর্গাৎসব পালন করতে পারেন সেটা বিএনপির নেতাকর্মীরা খোঁজখবর নেন এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

‎শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট লালমনিরহাট সদর উপজেলার আহবায়ক হিরালাল রায়ের (অবঃ প্রধান শিক্ষক) সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক একেএম মমিনুল হক, জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,জেলা বিএনপির সহ সাধারন সম্পাদক শিবেন্দ্র নাথ রায় কার্জী শিবু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট লালমনিরহাট জেলা শাখার সভাপতি গুরুচরন রায় (সহঃ অধ্যাপক), লালমনিরহাট জেলা বিএনপির নির্বাহী সদস্য সশীল চন্দ্র মোহন্ত, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র নাথ রায় (অবঃ সহঃ অধ্যাপক), লালমনিরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরা লাল রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ঐক্য পরিষদ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র বর্মনসহ হিন্দু সম্প্রদায় ও জেলা, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ অধ্যক্ষ দুলুর এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। সেই সাথে তারা বলেন, রাজনৈতিক দল ও নেতারা যদি নিয়মিতভাবে ধর্মীয় উৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে এগিয়ে আসেন তবে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit