সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর অরুণাচল ঘিরে চীনের সামরিক তৎপরতা, উদ্বেগ ভারতের ট্রাম্পের ঘনিষ্ঠদের পেছনে মাসে কোটি টাকা ঢালছে ভারত ‘যুক্তরাষ্ট্র কথা রাখেনি’, যুদ্ধ বন্ধের পুরনো শর্ত মনে করিয়ে দিল ইরান আমি ধার্মিক মানুষ, মৃত্যুর পর স্বর্গে যাব: ট্রাম্প ‘বাংলাদেশ জাতিসংঘে শান্তিরক্ষায় বিশ্বের অন্যতম শীর্ষ অবদানকারী দেশ’ জাতীয় দলে রবিনের অন্তর্ভুক্তির কারণ জানালেন প্রধান নির্বাচক মুমিন-তামিমের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ গাজী নজরুলের বিষয়ে সংসদে যে তথ্য জানালেন স্পিকার বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

লালপুরে অনৈতিক কাজের সময় শিক্ষক ধরা, বিয়ে দিলেন এলাকাবাসী 

মোঃ মাজহারুল ইসলাম 
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ Time View
মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর ( নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে এক মহিলার (৩০) সাথে অনৈতিক কাজের সময় শাহ নেওয়াজ সেতু (৩৩) নামের এক শিক্ষককে হাতে নাতে ধরে উত্তোম মাধ্যম দিয়ে কাজি ডেকে বিয়ে দিয়ে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর)  রাতে উপজেলার বিরোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। লম্পট শাহ নেওয়াজ সেতু উপজেলার গোপালপুর পৌরসভার কেশবপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদ এর পুত্র ও মাগুরা সরকারি হাইস্কুলের সহকারী শিক্ষক।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে উপজেলার গোপালপুর পৌরসভার ভুইয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রীর সাথে ওই শিক্ষকের পরকিয়ার সম্পর্ক। তারা নিয়োমিত উপজেলার বিরোপাড়া গ্রামের এক ভাড়া বাসায় গিয়ে মেলামেশা করতো। এতে এলাকাবাসীর সন্দেহ হলে ওই দিন রাতে যখন তারা অনৈতিক কাজে লিপ্ত হলে তখন তাদের হাতে নাতে ধরে উত্তম মাধ্যম দিয়ে কাজি ডেকে ১৫ লাখ টাকা দেন মোহরে বিয়ে দিয়ে দেয়। 
এ বিষয়ে ভুক্তভোগী ওই মহিলা জানান, শাহ নেওয়াজ সেতু যখন ভুইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন তখন তার মেয়ে ওই স্কুলে পড়তো,সেই সুবাধে তার সাথে পরিচয়। মাঝে মধ্যে ওই শিক্ষক তাকে ফোন করতো। এরই এক পর্যায়ে তার সাথে প্রমের সম্পর্ক গড়ে উঠে এবাং বিয়ের প্রলভোন দিয়ে তার সাথে শারিরীক সম্পর্ক করে। এভাবেই নিয়োমিত ভাবে ওই বাসায় তাদের মেলামেশা অব্যাহত থাকে। ওই দিন এলাকাবাসী তাদের এক সাথে ধরে ভিডও ধারন করে এবং ১৫ লাখ টাকা কাবিনে বিয়ে দিয়ে দেয়। গভীর রাতে শাহ নেওয়াজ সেতুর আত্মীয় স্বজনরা এসে আমাকে রেখে তাকে নিয়ে যায়। আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে যেন আমি তাকে ছেড়ে দিই, কিন্তুআমি তার সংসার করতে চাই। এছাড়া কাজিকে টাকার লোভ দেখিয়ে কাবিনের কপি উধাও করার চেষ্টা চালাচ্ছে সেতুর পরিবার।
এবিষয়ে গোপালপুর পৌরসভার কাজি কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার মাধ্যমেই বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।এলাকাবাসীরা আরো জানান, ওই শিক্ষক একজন চরিত্রহীন ও লম্পট, তার দুটো স্ত্রী ও সন্তান রয়েছে। তার পরেও এধরনের ঘটনা আরো রয়েছে। ঢাকায় পড়াশোনার সময় কাজের বুয়ার সাথে অনৈতিক কাজের সময় ধরারপড়ে ৩ লাখ টাকা জরিমানা দিয়েছে। এছাড়া ভুইয়াপাড়া স্কুলে চাকরির সময় একবা ধরা পড়েছে।
কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit