বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

ফিলিস্তিনকে ৪ পশ্চিমা দেশের স্বীকৃতি, স্বাগত জানাল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ  জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগেই যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে। স্বীকৃতি দেওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন অভিমত ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলাম। ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে আসছি। চার দেশের স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি, এটা একটা সুখবর। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল থেকে স্বীকৃতি মিলল। এই স্বীকৃতি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ। তবে ফিলিস্তিনের জনগণকে আরও পথ পাড়ি দিতে হবে।

তৌহিদ হোসেন বলেন, বিশ্বের আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের মধ্যে চারটিরই স্বীকৃতি পাবে ফিলিস্তিন।জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। তিনি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২২ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০২.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit