শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মুমিনদের জন্য জান্নাত ও বিজয়ের সুসংবাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : এ আয়াতগুলো প্রমাণ করে, মুমিনের জীবন শুধুমাত্র আখিরাতমুখী নয়; দুনিয়ার জীবনেও আল্লাহর সাহায্য ও বিজয়ের প্রতিশ্রুতি রয়েছে। জান্নাত হলো সর্বশ্রেষ্ঠ সাফল্য, আর দুনিয়ার বিজয় হলো সেই পথে এক শক্তি ও অনুপ্রেরণা।

অতএব, মুমিনের কর্তব্য হলো আল্লাহর পথে ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রামকে জীবনের লক্ষ্য বানানো। তখনই আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় সাহায্য ও আখিরাতে জান্নাত উভয় পুরস্কারই তার ভাগ্যে জুটবে।

يَغۡفِرۡ لَكُمۡ ذُنُوۡبَكُمۡ وَ يُدۡخِلۡكُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِهَا الۡاَنۡهٰرُ وَ مَسٰكِنَ طَيِّبَةً فِیۡ جَنّٰتِ عَدۡنٍ‌ؕ ذٰلِكَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ۙ‏﴿۱۲﴾ وَ اُخۡرَىٰ تُحِبُّوۡنَهَا ‌ۖ نَصۡرٌ مِّنَ اللّٰهِ وَ فَتۡحٌ قَرِیۡبٌ‌ؕ وَ بَشِّرِ الۡمُؤۡمِنِیۡنَ‏ 
অর্থ: (তাহলে আল্লাহ) তোমাদের গুনাহ ক্ষমা করবেন, তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন যেখানে নহর প্রবাহিত হয় এবং সেখানে দান করবেন সুন্দর আবাসস্থল। এটাই মহাসাফল্য। আর (এর সাথে রয়েছে) এমন এক পুরস্কার, যেটি তোমরা ভালোবাসো— আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং নিকটবর্তী বিজয়। অতএব, মুমিনদের সুসংবাদ দাও।
 
এই আয়াতগুলো সাহাবায়ে কেরামদের প্রশ্নের প্রেক্ষিতে নাযিল হয়েছে। আখিরাতের পুরস্কার সম্পর্কে প্রশ্ন। ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন যে, সাহাবীগণ রাসূলুল্লাহ ﷺ–এর কাছে জানতে চাইলেন,
 
হে আল্লাহর রাসূল! আমরা যদি আল্লাহর পথে জিহাদ করি, তবে আমাদের জন্য কী প্রতিদান রয়েছে? তখন আল্লাহ এই আয়াত নাযিল করেন, يَغۡفِرۡ لَكُمۡ ذُنُوۡبَكُمۡ … (আয়াত ১২) এতে জান্নাত, গুনাহ মাফ এবং চিরস্থায়ী আবাসের প্রতিশ্রুতি দেওয়া হয়।
 
দুনিয়ার পুরস্কার সম্পর্কিত প্রশ্ন

আনসার সাহাবীগণ আবার জানতে চাইলেন, 
 
আমরা যদি আল্লাহর পথে যুদ্ধ করি, তাহলে দুনিয়াতে কি কোনো প্রতিদান রয়েছে? তখন নাযিল হয় আয়াত ১৩, وَاُخۡرَىٰ تُحِبُّوۡنَهَا …
এখানে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিলেন, মুসলমানরা আল্লাহর সাহায্য এবং শীঘ্র বিজয় লাভ করবে। তাফসির কুরতুবি (আস-সাফ ১৩), দারিমি শরীফ (ফাযায়িলুল কুরআন)
 
আয়াতের গভীর তাৎপর্য
 
আখিরাতের সাফল্য, আল্লাহ প্রথমে মুমিনদের আসল পুরস্কার,  জান্নাত, গুনাহ ক্ষমা এবং চিরস্থায়ী শান্তির ঘর, এর কথা বলেছেন।
 
এরপর তাঁদের মনোবল বাড়াতে আল্লাহ দুনিয়ার পুরস্কার, বিজয় ও আল্লাহর সাহায্যের সুসংবাদ দিয়েছেন। এই প্রতিশ্রুতির বাস্তবতা মদীনা যুগেই দেখা যায়। বদর, খন্দক, হুদায়বিয়া, তারপর মক্কা বিজয়ে মুসলমানরা আল্লাহর সাহায্য প্রত্যক্ষ করেছে।
 
১. আল্লাহর পথে সংগ্রাম করলে দুনিয়া ও আখিরাত— দুই পুরস্কারই পাওয়া যায়। ২. জান্নাতই মুমিনের আসল কাম্য, তবে দুনিয়াতেও আল্লাহর সাহায্য অবধারিত। ৩. বিজয় শুধু শক্তির কারণে নয়, বরং আল্লাহর পক্ষ থেকে সাহায্য লাভের কারণেই আসে।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit