শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
জোকোভিচের প্রশংসা করলেন ফেদেরার রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আ.লীগ: দুলু মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অসুস্থ হয়ে পড়েন প্রীতি জিনতা, এরপর যা ঘটল যশের ‘টক্সিক’: অ্যাকশন-রক্ত-যৌনতায় জমজমাট, গল্প কতটা শক্তিশালী? ‘সন্তান কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে খোঁজ রাখুন’ গুম-খুনের শিকার ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুললেন তাপুসী পান্নু জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

টপ-থ্রি থেকে সরে গেল ক্যামব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো টপ-থ্রি থেকে সরে গিয়েছে বিশ্বের স্বনামধন্য অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যের দ্য টাইমস ও দ্য সানডে টাইমস গুড ইউনিভার্সিটি গাইড ২০২৬-এ যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় দুটি। যা ৩২ বছরের ইতিহাসে প্রথমবার ঘটল।

র্যাঙ্কিং অনুযায়ী, টানা দ্বিতীয় বছরের মতো লন্ডন স্কুল অব ইকনোমিক্স (এলএসই) প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজ, আর তৃতীয় স্থানে উঠে এসেছে ডারহাম বিশ্ববিদ্যালয়।

গত বছর অক্সফোর্ড ছিল তৃতীয় এবং কেমব্রিজ চতুর্থ। ওই বছর এলএসই এক লাফে প্রথম স্থানে উঠে আসে এবং সেন্ট অ্যান্ড্রুজ দ্বিতীয় হয়। এবারের র্যাঙ্কিংয়ে ডারহাম বিশ্ববিদ্যালয়কে ইয়ার ইউনিভার্সিটি ২০২৬ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটি গত বছর পঞ্চম স্থান থেকে এবার তৃতীয় স্থানে উঠে এসেছে।

দ্য টাইমস ও দ্য সানডে টাইমস ১৯৯৩ ও ১৯৯৮ সাল থেকে এই বিশ্লেষণভিত্তিক গাইড প্রকাশ করে আসছে। তবে গত সপ্তাহে প্রকাশিত দ্য গার্ডিয়ান ইউনিভার্সিটি গাইড ২০২৬-এ অক্সফোর্ড প্রথম এবং কেমব্রিজ তৃতীয় স্থান ধরে রেখেছে।

সূত্র: দ্য টাইমস

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit