শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
জোকোভিচের প্রশংসা করলেন ফেদেরার রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আ.লীগ: দুলু মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অসুস্থ হয়ে পড়েন প্রীতি জিনতা, এরপর যা ঘটল যশের ‘টক্সিক’: অ্যাকশন-রক্ত-যৌনতায় জমজমাট, গল্প কতটা শক্তিশালী? ‘সন্তান কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে খোঁজ রাখুন’ গুম-খুনের শিকার ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুললেন তাপুসী পান্নু জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সিরিজে আফগানিস্তানের দল ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট দল। এশিয়া কাপ শেষেই আরব আমিরাতে হবে আফগানিস্তান ও বাংলাদেশের এই দ্বিপাক্ষিক সিরিজ। শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি। এরপর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

এশিয়া কাপের ঠিক পরপর ২ অক্টোবর শুরু হবে আফগানিস্তান-বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ৩ ও ৫ অক্টোবর।

এরপর ৮, ১১ ও ১৪ অক্টোবর দুই দল লড়বে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজে। দ্বিপাক্ষিক লড়াইয়ের দিবারাত্রির প্রতিটি ম্যাচই হবে আরব আমিরাতে।

আফগানিস্তানের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান ওয়াফিউল্লাহ তারাখিল, ফাস্ট বোলার মোহাম্মদ সালিম সাফি। বশির আহমেদ ও আব্দুল্লাহ আহমেদজাইকে দুই ফরম্যাটের দলেই ডাকা হয়েছে। টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রেখেছেন মুজিব উর রহমান। তবে নেই ওয়ানডে দলে।

রশিদ খানের নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দলে আছেন: ইবরাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সাদিকউল্লাহ আতাল, রাফিউল্লাহ তারাখিল, দারউইশ রাসুলি, মোহাম্মদ ইসহাক, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শরফউদ্দিন আশরাফ, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফরিদ মালিক, আব্দুল্লাহ আহমেদজাই ও বশির আহমেদ।

এই দলে রহমত শাহ ও এএম গাজানফার আছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে। ওয়ানডে দলে অবশ্য মূল স্কোয়াডেই আছেন গাজানফার ও রহমত।

হাশমতউল্লাহ শহিদির নেতৃত্বে দলটিতে আরও রয়েছেন ইবরাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখাইল, মোহাম্মদ নবী, নাঙ্গিয়াল খারোটি, রশিদ খান, সালিম সাফি, আব্দুল্লাহ আহমেদজাই ও বশির আহমেদ। ওয়ানডে দলে রিজার্ভ খেলোয়াড় বিলাল সামি ও ফারিদুন দাউদজাই।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৫, /রাত :৪০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit