শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত তিব্বত সীমান্তে বাঁধে ভাঙন নতুন করে বন্যার শঙ্কায় নেপালে সতর্কতা জারি ‘পিংক বাসে’ উঠে যে অভিজ্ঞতার কথা জানালেন পিয়া জান্নাতুল নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ঢাবি’র ৬২ জন গবেষককে সম্মাননা প্রদান

পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত ১১

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পৃথক বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে বলে শুক্রবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

খনিজসম্পদে সমৃদ্ধ এ প্রদেশ আফগানিস্তান ও ইরানের সীমান্তঘেঁষা। সাম্প্রতিক সময়ে সেখানে জঙ্গিবাদ বেড়েছে এবং এর মোকাবিলায় কঠোর সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে সরকার। বৃহস্পতিবার প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দাশতে ইরান সীমান্তের কাছে একটি সামরিক কনভয়ের ওপর আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এ ঘটনায় তিন সেনাসহ পাঁচজন নিহত হয়েছেন। বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে।

একই রাতে আফগান সীমান্তসংলগ্ন এলাকায় আরেকটি বিস্ফোরণে ছয়জন শ্রমিক নিহত হন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসক ইমতিয়াজ আলী বেলুচ।

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে। তাদের অভিযোগ, বেলুচ জনগণ বৈষম্যের শিকার।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ বিদ্রোহ দমনে সরকারের অভিযানে নির্বিচারে আটক ও নিখোঁজের মতো মানবাধিকার লঙ্ঘন ঘটছে।

এর আগে চলতি মাসের শুরুতে বেলুচিস্তানের রাজধানী কুইটায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর দাবি করা এক আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছিলেন।

কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৫, /সকাল ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit