বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

নওগাঁ সীমান্তে দিয়ে ১৬জনকে বিএসএফের পুশইন 

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি 
  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ Time View
সজিব হোসেন ,নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলার সীমান্ত দিয়ে শিশুসহ ১৬ জন নারী-পুরুসকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫ টায় তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ওই ১৬ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ শীতলমাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪/১-এস এর নিকট দিয়ে বিএসএফ কর্তৃক ভোর রাতে ভারত হতে ১৬ জন নাগরিককে বাংলাদেশে পুশইন করে। পরবর্তীতে বিজিবির  টহল দল কর্তৃক বাংলাদেশে পুশইনকৃত উক্ত নাগরিকদেরকে সীমান্ত এলাকা ঘুরকী গ্রামের পাকা রাস্তা সংলগ্ন চা দোকানের পাশে থেকে আটক করা হয়। 
আটকদের মধ্যে সাতজন পুরুষ, চারজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে। তারা হলেন- নাটোর জেলার মোতালেব শেখ, শফিকুল ইসলাম, মজনু বিশ্বাস, নয়ন খাঁ, মুকুল শেখ, মৃধুল শেখ, সামির, বিনা খাতুন, মিম, মরিয়ম খাতুন, রোজিনা খাতুন, মিরা খাতুন, এলিনা খাতুন, জান্নাতুল সরকার, জোছনা বেগম এবং পাবনা জেলার মিরাজ শেখ। আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বেশ কয়েক বছর পূর্বে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল। আটককৃত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য পত্নীতলা থানা পুলিশ কর্তৃক উল্লেখিত থানার সাথে যোগাযোগ করতঃ স্থানীয় চেয়ারম্যান ও তাদের আত্নীয় স্বজনদের মাধ্যমে বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই বাছাই করতঃ নাগরিকত্ব সঠিকতা নিশ্চিত পাওয়া যায়। পরবর্তীতে পত্নীতলা থানায় তাদেরকে হস্তান্তর করা হয়।
কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit