রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

ইংল্যান্ডে সিরিজ শুরুর আগেরদিন পাকিস্তান শিবিরে বড় ধাক্কা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : শঙ্কাটা আগে থেকেই ছিল, সেটি সত্যি করে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি হাতে আঘাত পেয়েছিলেন। এরপর বেকেনহামে কাউন্টি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আবারও একই জায়গায় আঘাত পাওয়ায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। এবার মূল ম্যাচ থেকেও ছিটকে গেলেন।

এই তথ্য নিশ্চিত করে পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ জানিয়েছেন, ‘পাকিস্তানের অধিনায়ক বাবর আজম প্রথম টেস্টে থাকবে না। ফলে (ইংল্যান্ডের বিপক্ষে) প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন সালমান আলি আগা। মেডিক্যাল টিম বাবরের চোট মূল্যায়ন করছে। তার আঙুলে বেশ ব্যথা। দ্বিতীয় টেস্টের আগে কিছুদিন সময় আছে, আশা করি তার আগেই সে সেরে উঠবে।’ 
প্রথম টেস্টে বাবরকে না পাওয়া নিয়ে কয়েকদিন ধরেই হতাশা ঝেঁকে বসেছিল পাকিস্তানের। তাকে সিরিজের শুরুতে না পাওয়াটা দলটির জন্য বেশ বড় ধাক্কাই বটে। ক্যারিবীয় সিরিজে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন বাবর, যেখানে তিনি দুটি হাফসেঞ্চুরি করেন এবং দ্বিতীয় টেস্টে জয় নিশ্চিত করেন দারুণ এক ছক্কা হাঁকিয়ে। ওয়েস্ট ইন্ডিজের ওই সফর শুরুর আগে আবারও পাকিস্তান টেস্ট দলের অধিনায়কত্ব পান এই তারকা ব্যাটার।
এদিকে, সালমান আগা এর আগে কখনও পাকিস্তানের টেস্ট দলের নেতৃত্ব দেননি, যদিও গত কয়েক বছরে তিনি দলের নেতৃত্বের মূল কাঠামোর অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। তিনি পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই নিয়মিত খেলেন এবং বর্তমান টি-টোয়েন্টি দলের অধিনায়ক। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে আগার পারফরম্যান্স ছিল হতাশাজনক, সেখানে তিন ইনিংসে তিনি মাত্র ২০ রান করেছিলেন। আগামীকাল (বুধবার) লিডস টেস্ট দিয়ে শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ডের তিন ম্যাচের সিরিজ।

সরফরাজ জানান, বাবরের অনুপস্থিতির কারণে ব্যাটিং লাইনআপ কীভাবে শক্তিশালী করা যায়, তা নিয়ে দল নির্বাচনের ক্ষেত্রে কিছুটা দ্বিধায় পড়তে হয়েছে। দলে শান মাসুদ টপ অর্ডারে এবং সৌদ শাকিল মিডল অর্ডারে খেলবেন, তবে লোয়ার-অর্ডার বা ‘টেইল’ ছোট করার লক্ষ্যে একাদশে আমের জামালকে অন্তর্ভুক্ত করার বিষয়টিও বিবেচনায় থাকতে পারে। উইন্ডিজদের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তান এমন একটি কৌশল প্রয়োগ করেছিল বটে, কিন্তু ব্যাট ও বল উভয়ক্ষেত্রেই জামাল খুব একটা কার্যকর ভূমিকা রাখতে পারেননি।

তবে ইনজুরির সমস্যা সত্ত্বেও সরফরাজ জানিয়েছেন, দলের সম্ভাবনা নিয়ে তারা বেশ আশাবাদী। তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচটি আমাদের মধ্যে বেশ আত্মবিশ্বাস জুগিয়েছে। ব্যাট ও বল হাতে যেসব বিষয়ের ওপর কাজ করা প্রয়োজন ছিল, আমরা তা করেছি। আমাদের বিশ্বাস, এখানে আমরা দারুণ পারফর্ম করব।’ এ ছাড়া আঙুলের হাড় ভেঙে যাওয়ার সমস্যা থেকে শান মাসুদ পুরোপুরি সেরে উঠেছেন। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে জেইডেন সিলসের বলে তার হাতে আঘাত লেগেছিল। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৬,/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit